ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ৩ বছরের শিশু সহ একই পরিবারের ৪ জনকে হত্যা মৌলভীবাজার বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃত্যু অবশেষে ফুলবাড়ী ও পার্বতীপুরে তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস রংপুরে ডিসি’র সাথে যুবদল-সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাত প্রান বঙ্গ মিলার্স লিমিটেড এর বিভিন্ন জাতের ধান-গাছ পরিদর্শন রংপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে সতর্ক বিজিবি এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত প্রথম দিনেই অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেফতার

মোঃ মনির মন্ডল, ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:
  • আপডেট সময় : ১০:৪২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মনির মন্ডল,
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:

রাজবাড়ী রেলস্টেশন এলাকা থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৫ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশি মদ সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

র‍্যাব সূত্রে জানা যায়, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে রাজবাড়ী জেলার সদর থানাধীন রাজবাড়ী রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১০ এর একটি চৌকস দল।

এ সময় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৫ কেজি গাঁজা এবং ৩ হাজার টাকা মূল্যমানের ১বোতল বিদেশি মদসহ মোছা. শিরিন শান্তি (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিরিন শান্তি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বাহেরমাদী মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং ওই এলাকার মো. আশরাফুল এর স্ত্রী।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা ও বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজবাড়ী রেলস্টেশনসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এটি যুব সমাজকে ধ্বংস করছে এবং সামাজিক স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির আলোকে র‍্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেফতার

আপডেট সময় : ১০:৪২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬