সংবাদ শিরোনাম :
২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় ১,১৯,২০০ টাকা মূল্যমানের মাদকদ্রব্য উদ্ধার
মোঃ রাব্বি হাসান, ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১১:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

মোঃ রাব্বি হাসান
ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধিঃ
১৮ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি কর্তৃক ১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ১,৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয় ফুলবাড়ী ২৯ বিজিপি ব্যাটালিয়ন। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,১৯,২০০ (এক লক্ষ ঊনিশ হাজার দুইশত) টাকা। মাদকদ্রব্য উদ্ধার বা আটকের সময় উক্ত স্থানে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধারসহ আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।




























