ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা গেন্ডারিয়াতে রহস্য জনক যুবকের মৃত্যু ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা দিনাজপুরে নারী ও শিশু কন্যার প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ সমাবেশ দিনাজপুরে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং দিনাজপুরের পার্বতীপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন দালালদের খপ্পরে দিশেহারা রোগী রংপুরে বারো আউলিয়া এলাকায় আশানুরের গরুর আবাসিক হোটেল রংপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা ও পরিবারের মাঝে শোকের ছায়া

রক্ত দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি রবিউলের

মোঃ মনির মন্ডল রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মনির মন্ডল
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি:

রক্ত দিতে গিয়ে সহকর্মীর স্ত্রীকে বাঁচাতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন তিনি। কিন্তু ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো মোঃ রবিউল ইসলাম বাবুলকে (২৭)।

সোমবার ৮ ডিসেম্বর গতরাতে রাজধানীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম বাবুল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর মোল্লাপাড়া গ্রামের সাহেব আলী মোল্লার ছেলে। পেশায় তিনি বিমান বাহিনীর সদস্য ছিলেন।

জানা যায়, তার এক সহকর্মীর স্ত্রীর সিজারিয়ান অপারেশনের সময় রক্তের প্রয়োজন হয়। খবর পেয়ে দ্রুত রবিউল ও তার আরেক সহকর্মী মোটরসাইকেলে হাসপাতালে যান। রক্ত দেওয়ার পর ফেরার পথে রাত আনুমানিক ২টা থেকে ২টা ১৫ মিনিটের মধ্যে তাদের মোটরসাইকেলটি ট্রাফিক স্টাম্পের সঙ্গে ধাক্কা খেলে দুইজনই সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত রবিউল ইসলাম বাবুলকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে ভোর ৩টা ৫৬ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ রাত ৮ টায় তার নিজ বাসভবনে জানাজা অনুষ্ঠিত হবে। হঠাৎ এ মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তরুণ বয়সে দায়িত্ব পালন ও মানবিকতার পথে এগিয়ে গিয়ে প্রাণ হারানো রবিউলকে সবাই স্মরণ করছেন এক সাহসী ও ভালো মানুষের প্রতীক হিসেবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রক্ত দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি রবিউলের

আপডেট সময় : ১১:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫