ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী রাজধানীতে বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, ২ কর্মকর্তা বরখাস্ত সোনাগাজীতে ঈদের আনন্দে ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীর ঘরে পৌঁছালো কোরবানির মাংস ঠাকূরগাঁও জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার-৪ ফরিদপুরে কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ভাঙ্গায় ২ পক্ষের সংঘর্ষ আহত ৩৫ নীলফামারীতে ১ তরুণীর আত্মহত্যা, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া সাতক্ষীরার কোরবানিকৃত পশুর চামড়ার ক্রেতা নেই, মাটিতে পুতে ফেলছেন অনেকে জামালপুরে গলায় মাংস আটকে ১ কিশোরের মৃত্যু যশোরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে ২ শিশু আহত ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বিষ্ণুকে হস্তান্তর করল বিএসএফ

দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থী তিন গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মাহবুবুর রহমান,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দারুল মাজিদ মাহমুদিয়া ৬ ডিসেম্বর শনিবার মাদ্রাসা খাদামাতুল উম্মাহ ইসলামী সংগঠনের আয়োজিত জেলা ভিত্তিক ৭ম বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনটি গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছে। মাদ্রাসার তিন শিক্ষার্থীর এ অর্জন প্রতিষ্ঠানটির সুনাম আরও উজ্জ্বল করেছে।

উল্লেখ্য, খাদামাতুল উম্মাহ ইসলামী সংগঠন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা সামাজিক ও মানবিক সেবার পাশাপাশি ধর্মীয় খেদমতে কাজ করে আসছে। সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় চার গ্রুপে প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

এ প্রতিযোগিতায় দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের চমৎকার পারফরম্যান্স ব্যাপক প্রশংসা পায়।

পাঁচ পারা গ্রুপে মোহাম্মদ ফারহান, দশ পারা গ্রুপে মোঃ আশরাফ আলী এবং ত্রিশ পারা গ্রুপে হাফেজ আব্দুর রহমান দ্বিতীয় স্থান অর্জন করে।

প্রিন্সিপাল হাফেজ মাহমুদুল হাসান বলেন,
তিনটি গ্রুপে আমাদের তিনজন শিক্ষার্থীর দ্বিতীয় স্থান অর্জন সত্যিই আনন্দের। কুরআন শিক্ষায় মান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই আমরা সবসময় চেষ্টা করি।

তিনি আরও জানান, আগামী ২০ ডিসেম্বর আমাদের মাদ্রাসার পাঁচজন হাফেজ ছাত্রের পাগড়ি প্রদান উপলক্ষে বিশেষ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিল শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে ইনশাআল্লাহ।

শেষে তিনি আয়োজক কমিটি, শিক্ষক, অভিভাবক ও বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থী তিন গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন

আপডেট সময় : ০৭:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫