ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা গেন্ডারিয়াতে রহস্য জনক যুবকের মৃত্যু ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা দিনাজপুরে নারী ও শিশু কন্যার প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ সমাবেশ দিনাজপুরে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং দিনাজপুরের পার্বতীপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন দালালদের খপ্পরে দিশেহারা রোগী রংপুরে বারো আউলিয়া এলাকায় আশানুরের গরুর আবাসিক হোটেল রংপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা ও পরিবারের মাঝে শোকের ছায়া

ফেনী ফুলগাজীতে ৪১ বছর পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লো দলিল জালিয়াতির সাজাপ্রাপ্ত আসামি বাহার গ্রেফতার

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার:
  • আপডেট সময় : ১০:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

ফেনী জেলা ফুলগাজী উপজেলা
৪১ বছর পলাতক থাকার পর অবশেষে ধরা ফুলগাজীতে দলিল জালিয়াতির সাজাপ্রাপ্ত আসামি বাহার গ্রেফতার।

দলিল জালিয়াতির মামলায় আদালতের দেওয়া ১ বছরের সশ্রম কারাদণ্ড থেকে বাঁচতে টানা ৪১ বছর ধরে পলাতক ছিলেন বাহার উদ্দিন মজুমদার, অবশেষে চার দশকেরও বেশি সময় পর আইনের হাতে ধরা পড়লেন তিনি।

মামলার রায় ঘোষণার পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান, পরিচয় গোপন করতে বিভিন্ন সময় ছদ্মনাম ব্যবহার, ঠিকানা বদল এবং এলাকায় যাতায়াত সীমিত রাখাসহ নানা কৌশল অবলম্বন করেন বাহার উদ্দিন। এ কারণে এতদিন তাকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

গোপন তথ্যের ভিত্তিতে সম্প্রতি ফুলগাজী থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে, অভিযানে নেতৃত্ব দেন ফুলগাজী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) এম এ হোসেন, দীর্ঘ পর্যবেক্ষণ ও অনুসন্ধানের পর অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

ফুলগাজী থানা পুলিশ জানায়, পলাতক অবস্থায় বাহার উদ্দিন শ্রমিক পরিচয়ে বিভিন্ন স্থানে কাজ করতেন এবং নিজের আসল পরিচয় গোপন রাখতেন, তবে চার দশক পর তার ছদ্মবেশ আর টিকিয়ে রাখা সম্ভব হয়নি।

গ্রেফতারের পর তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা, দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করায় পুলিশের এই অভিযান স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনী ফুলগাজীতে ৪১ বছর পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লো দলিল জালিয়াতির সাজাপ্রাপ্ত আসামি বাহার গ্রেফতার

আপডেট সময় : ১০:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫