সংবাদ শিরোনাম :
জলঢাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এবি পার্টি
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, বুরো চিপ রংপুর বিভাগ:
- আপডেট সময় : ১০:১৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান,
বুরো চিপ রংপুর বিভাগ:
নীলফামারীর জলঢাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এবি পার্টি।
মঙ্গলবার বিকালে উপজেলার কৈমারী ইউনিয়নের ১নং ওয়ার্ড বড়ঘাট চেংমারী বটতলা এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ছয় পরিবারে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাড়িয়েছে আমার বাংলাদেশ (এবি পার্টি)।
এসময় উপস্থিত ছিলেন এবি পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, সংগঠনের উপজেলা সভাপতি ডাঃ আব্দুল গফুর, সাধারন সম্পাদক ডাঃ আব্দুর রউফ,সহ সাধারন সম্পাদক ফজলুল হক,অর্থ সম্পাদক মোজাম্মেল হক, হালিমুর রহমান সহ নেতৃবৃন্দ প্রমুখ।
নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, সহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন।





























