ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ৩ বছরের শিশু সহ একই পরিবারের ৪ জনকে হত্যা মৌলভীবাজার বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃত্যু অবশেষে ফুলবাড়ী ও পার্বতীপুরে তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস রংপুরে ডিসি’র সাথে যুবদল-সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাত প্রান বঙ্গ মিলার্স লিমিটেড এর বিভিন্ন জাতের ধান-গাছ পরিদর্শন রংপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে সতর্ক বিজিবি এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত প্রথম দিনেই অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

বালিয়াকান্দিতে স্বপ্ন ছোঁয়া সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের জন্য কম্বল বিতরণ

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:

চারদিকে কনকনে শীত সাথে কুয়াশা। সারাদেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ। ছিন্নমূল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের একদল তরুণ যুবকদের নিজস্ব অর্থায়নে, স্বপ্নছোঁয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৬০ টি অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন সংগঠনটির যুবকরা।

স্বপ্ন ছোয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ৩৫ সদস্যের সংগঠনের উদ্যোগে অর্থ সংগ্রহ করে কম্বল কিনে দিচ্ছেন ছিন্নমূল শীতার্ত মানুষদের। ঐক্য শক্তি স্লোগানকে সামনে রেখে অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলছেন যুবকরা। স্বপ্ন ছোঁয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন এটা সম্পুর্ন অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।

তাদের ধারাবাহিক কার্যক্রমে শীতার্ত মানুষের মাঝে মোটরসাইকেলে করে কম্বল নিয়ে বেশ কয়েকটি গ্রামে ঘুরে ঘুরে রাতের আঁধারে শীতবস্ত্র বিতরণ করেছেন। গত কয়েকদিনে তারা সড়কের পাশে ও বাড়ি বাড়ি গিয়ে বালিয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৬০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

বিতরণ করা এসব বস্ত্র দেওয়া হয়েছে সড়কের পাশে শুয়ে থাকা মানসিক ভারসাম্যহীন, বিধবা, বয়স্ক পুরুষ ও নারী, প্রতিবন্ধী এবং এতিম অসহায়দের।

এছাড়া বালিয়াকান্দি সদর ইউনিয়নের সুইজগেট এলাকায় একটি মানবিক দেয়াল তৈরি করেছে সংগঠনটি। এছাড়াও বিভিন্ন সামাজিক মানব কল্যাণ মূলক কাজের সাথে জড়িত হয়ে উঠেছেন সংগঠনটি।

স্বপ্ন ছোয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি: মাওলানা নুর ইসলাম বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছি। শীতবস্ত্র দেয়ার পাশাপাশি আমরা বালিয়াকান্দিতে একটি মানবিক দেয়াল তৈরি করার চেষ্টা করছি।

সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আমরা ছিন্নমূল ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি। সড়কের পাশে ও বাড়ি বাড়ি গিয়ে এবছরে ৬০টি কম্বল বিতরণ করেছি। সংগঠনটি অসহায় রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করে থাকেন। বিভিন্ন সময়ে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাঝে ক্ষুদ্র পরিসরে শিক্ষা উপকরণ ক্রয়ের সহযোগিতাও করে আসছে সংগঠনটি।

তিনি আরো বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। মূলত এই কথা থেকেই আমরা অনুপ্রাণিত হয়েছি। ভবিষ্যতে সমাজের বিভিন্ন শিক্ষামূলক কাজের মাধ্যমে সমাজের সেবা করে যাবেন স্বপ্ন ছোঁয়া সমাজকল্যান ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বালিয়াকান্দিতে স্বপ্ন ছোঁয়া সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের জন্য কম্বল বিতরণ

আপডেট সময় : ১০:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫