বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে উৎসবমুখর ও সুন্দর পরিবেশে সাথী সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে
- আপডেট সময় : ১১:৫৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

নুর উদ্দিন সিয়াম
নোয়াখালী জেলা প্রতিনিধি:
আজ শনিবার ২৫ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত লক্ষ্মীপুর টাউন হলে তিন ঘণ্টাব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর ইসলামিক সংগীত পরিবেশন ও প্রাণবন্ত উপস্থাপনার মধ্য দিয়ে অতিথিদের বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
এছাড়াও উপস্থিত ছিলেন— লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু, লক্ষ্মীপুর জেলা শিবির সভাপতি ও জেলা আমির : মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট নজির আহমেদসহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সকল কাজেই দক্ষতা অর্জনের বিকল্প নেই। দক্ষতা না থাকলে আগামী প্রজন্মের কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণ সম্ভব নয়। নিজেকে যোগ্য ও দক্ষ করে তুলতে পারলেই মানুষ আমাদেরকে গ্রহণ করবে।
প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন,চরিত্র ও নৈতিকতা আমাদের সবচেয়ে বড় পরিচয়। নামাজসহ সকল ইবাদতে যত্নবান হতে হবে। তাহলেই আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো।
লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি বলেন, আমরা চাই আগামী দিনে আমাদের জনশক্তি তাদের চরিত্র, নৈতিকতা ও আদর্শ দিয়ে ইসলামকে বিজয়ী করবে।
লক্ষ্মীপুর শহর শাখার সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু বলেন,একাডেমিক পড়ালেখায় দক্ষতার সঙ্গে সংগঠনিক বই পড়া অব্যাহত রাখতে হবে। তাহলে আপনারা ভবিষ্যতে অনেক বড় ভূমিকা রাখতে পারবেন, অন্যান্য নেতৃবৃন্দও ইসলামী মূল্যবোধ, সংগঠনের আদর্শ এবং আগামীর প্রত্যাশা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
শেষে দোয়া ও মধ্যাহ্নভোজের মাধ্যমে সাথী সমাবেশ ২০২৫-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।




























