ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাগলনাইয়াতে বন্দুক সহ আওয়ামী লীগ নেতা আটক যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধি রূপগঞ্জে হামলার শিকার মৎস্য খামারির মৃত্যু, এলাকায় উত্তেজনা জেলা গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত ছেলের আগুন, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় নিয়ন্ত্রণে বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশু সন্তান সকালে থেকে রাজধানী ঢাকাতে মুষলধারে বৃষ্টি নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন গুলিতে নিহত

শিবিরের দারসুল কোরআন প্রোগ্রামে যুবদলের হামলায় আহত ৪০ জন

নুর উদ্দিন সিয়াম নোয়াখালী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নুর উদ্দিন সিয়াম
নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাসেম বাজার জামে মসজিদে ইসলামি ছাত্রশিবিরের পূর্বঘোষিত দারসূল কুরআন অনুষ্ঠানে হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে স্থানীয় যুবদল ও বিএনপির নেতাকর্মীরা।

রবিবার (১৯ অক্টোবর) আছরের নামাজ শেষে এ ঘটনা ঘটে। জানা যায়, স্থানীয় যুবদল নেতা ফারুকের নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্রসহ এ হামলা চালানো হয়। এতে হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এরমধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। হামলায় মসজিদের জানালা, গ্লাস সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

নোয়াখালী জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বী অভিযোগ করে বলেন, উপজেলার কাসেম বাজার জামে মসজিদে গতকাল শনিবার ছাত্রশিবির দারসুল কুরআন প্রোগ্রামের আয়োজন করে। সেখানে কিছু যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। গতকালের হামলার প্রতিবাদে রোববার আসরের নামাজের পর আবারও একই মসজিদে কুরআন তালিমের কর্মসূচী ঘোষণা করে ছাত্রশিবির।

রোববার আসরের নামাজের পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা মসজিদে ছাত্রশিবিরের নেতাকর্মির ওপর হামলা চালায়। পরে মসজিদে তালা মেরে তাদের অবরুদ্ধ করে রাখে। ইট,পাটকেল নিক্ষেপের কারণে আমাদের ২৫জন নেতাকর্মি আহত হয়েছে। তাদের আনতে অ্যাম্বুলেন্স গেলে তা ফিরিয়ে দেওয়া হয়।

এ রমধ্যে নোয়াখালী শহর শিবিরের অফিস সম্পাদক তানভীর সিয়াম, আইন সম্পাদক নাঈম হোসেন, শিবিরের সাথী ছালাউদ্দিন, কেরামতিয়া মাদরাসার ছাত্রশিবিরের সভাপতি আরাফাত আলীসহ ১৬জন গুরুত্বর আহত হয়। স্থানীয় বিএনপির লোকজনের সাথে কথা বলে জানা যায় তারা শিবির বা জামায়াতকে মসজিদ ব্যবহার করতে দিবে না কারণ তারা এতে না কি রাজনীতিক প্রচার প্রচারণা করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে রয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিবিরের দারসুল কোরআন প্রোগ্রামে যুবদলের হামলায় আহত ৪০ জন

আপডেট সময় : ০৯:৫৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫