যশোরে বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তার সংস্কার
- আপডেট সময় : ১২:২৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ৪২৫ বার পড়া হয়েছে

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর:
রায়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলডাঙ্গা গ্রামের বিভিন্ন রাস্তার সংস্কার কাজের উদ্ভোদন হয়েছে। মেরামত কাজের শুভ উদ্ভোদন করেন রায়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব মোঃ শামসুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সন্মানিত আমীর জনাব হযরত মাওলানা মোহাম্মদ গোলাম ইয়াহিয়া সাহেব ও ইসলামি ছাত্র শিবিরের সাবেক ছাত্রনেতা জনাব মোঃ নাজমুস সাকিব সবুজ, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়পুর ইউনিয়নের সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রায়পুর ইউনিয়ন সভাপতি আলী হাসান মুজাহিদ আরো উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ।
জামাতি ইসলামের এই উদ্যোগের জন্য এলাকাবাসী অত্যন্ত সন্তুষ্ট এবং জামাতে ইসলামের আরো উন্নয়নমূলক কাজ করার জন্য এলাকাবাসী বিভিন্ন পরামর্শ দেন।



























