দেশে জবাবদিহি নিশ্চিতে অবাধ নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান
- আপডেট সময় : ০১:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৪৮০ বার পড়া হয়েছে

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
দেশে গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “এই রাষ্ট্রের প্রকৃত মালিক কেবল জনগণ। তাই জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে মালিকানা প্রতিষ্ঠা সম্ভব নয়। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার রক্ষার একমাত্র উপায় হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন।”
তিনি আরও বলেন, “দেশে জবাবদিহি কাঠামো গড়ে তুলতে পারলেই লেখার স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সমালোচনার অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। আর এই জবাবদিহির ভিত্তি গড়ে ওঠে মানুষের ভোটের অধিকারের ওপর।”
শহীদদের রক্তের ঋণ পরিশোধ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব এখনই পালন করতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষ সম্প্রতি এক স্বৈরাচারকে বিদায় জানিয়েছে। সেই স্বৈরাচারের পুনর্জন্ম যাতে না ঘটে, সেজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ


























