মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গুরুতর আহত -১
নিজস্ব প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের আসাদনগর গ্রামে।
এ ঘটনায় ভুক্তভোগী সেলিনা বেগম বাদী হয়ে প্রতিপক্ষের ১/সাহাব উদ্দীন ২/বাতেন খালাসী ৩/হাসনারা বেগম ৪/অঞ্জু বেগম ৫/স্বপ্না বেগম ও ৬/ময়না বেগমকে বিবাদী করে মনোহরদী থানায় একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়,১ নং বিবাদীর বাড়ীর দক্ষিণ পার্শ্বে বাদীর স্বামীর পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদীরা দীর্ঘ দিন যাবৎ বিরোধ চালাইয়া আসছে। গত বৃহস্পতিবার(২৪ জুলাই) দুপুরে বাদী উক্ত জমিতে কাজ করিতে গেলে বিবাদীগণ পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ অনাধিকারে জমিতে প্রবেশ করে বাদীকে গাল-মন্দ করতে থাকে। বাদী তাদেরকে গাল-মন্দ করিতে নিষেধ করিলে ১ নং বিবাদী উত্তেজিত হয়ে বাদীকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কুপ মারিয়া বাদীকে গুরুতর ভাবে রক্তাক্ত জখম করে ও অন্যান্য বিবাদীরা দেশীয় অস্ত্র দিয়ে বাদীর উপর উপর্যুপরি আঘাত করে তাহার শরীরে নীলা-ফুলা জখম করে এবং চার আনা ওজনের একটি স্বর্ণের চেইন যাহার বর্তমান বাজার মূল্য ৯৫,০০০/- টাকা তা ছিনিয়ে নেয়। পরে বাদীর আত্ম-চিৎকারে বাদীর ছেলে-মেয়ে এসে স্থানীয়দের সহায়তায় বিবাদীর বাড়ী থেকে বাদীকে উদ্ধার করে মনোহরদী সরকারী হাসপাতালে ভর্তি করে।
এ সময় বিবাদীরা বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকীও প্রদান করে।
এ বিষয়ে মনোহরদী থানার তদন্ত কর্মকর্তা এস.আই আবেদ আলীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারলাম বাদী ও বিবাদীর দেবর-ভাবীর সম্পর্ক। তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে দেবর-ভাবীকে মারপিট করে। এ ছাড়াও এলাকার জন-প্রতিনিধিরা স্থানীয় ভাবে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.