জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের চোরাই খনিজ কয়লা ও ২টি কাঠের নৌকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
৩ জুন বুধবার কোস্ট গার্ড পূর্ব জোনের পাঠানো ১ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ জুন মঙ্গলবার দুপুরে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউট পোস্ট পতেঙ্গা।
অভিযান কালে সন্দেহ ভাজন ২টি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩ টন খনিজ কয়লা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ৫ লক্ষ ১০ হাজার টাকা, একই সঙ্গে চোরাচালান কাজে ব্যবহৃত ২টি কাঠের নৌকাও জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চোরা কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানান, জব্দকৃত কয়লা ও নৌকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, পাশাপাশি কর্ণফুলী নদী ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
যখন সময় ডেস্ক রিপোর্ট: নওগাঁ জেলার দায়িত্ব প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সঠিক দিক…
This website uses cookies.