মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
৩ জুন বুধবার রাতে বুড়িচংয়ে উপজেলার ভারেল্লা উত্তরের রামচন্দ্রপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবল মো. ফোরকান বুড়িচং থানার অধীনস্থ দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় ইকবাল হোসেনের বাড়িতে সংঘর্ষের ঘটনায় অভিযোগের তথ্য পেয়ে তদন্তে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল, এ সময় পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে, ইকবাল তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
হামলার ১ পর্যায়ে ইকবাল কনস্টেবল ফোরকানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আহত ফোরকানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পুলিশ উপর হামলাকারীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে, বিষয়টি নিয়ে কাজ চলছে, পরে বিস্তারিত জানানো হবে।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
যখন সময় ডেস্ক রিপোর্ট: নওগাঁ জেলার দায়িত্ব প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সঠিক দিক…
This website uses cookies.