প্রথম পর্বে আমরা দেখেছি, কীভাবে নারী ও শিশু ধর্ষণের ঘটনা সমাজে ভয় ও অনিরাপত্তা তৈরি করছে। এখন প্রশ্ন—এই ভয়াবহ অপরাধের পেছনে আসলে দায়ী কে?
ধর্ষণের ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে একটি প্রশ্ন বারবার সামনে আসে—কেন এই অপরাধ থামছে না?
শুধু কঠোর আইন করলেই কি অপরাধ কমে? বাস্তবতা বলছে, না। কারণ অপরাধের পেছনে শুধু একজন ব্যক্তির বিকৃত মানসিকতা নয়, পুরো সামাজিক ব্যবস্থার দুর্বলতাও দায়ী।
আজ পরিবারে ধর্মীয় ও নৈতিক শিক্ষার ঘাটতি স্পষ্ট। সন্তানদের ভালো স্কুলে ভর্তি করানো হচ্ছে, কিন্তু মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষা অনেক পরিবারেই কমে যাচ্ছে। ছেলে সন্তানকে নারীর প্রতি সম্মান শেখানো হচ্ছে না, বরং অনেক সময় “ছেলে মানুষ, একটু এমন হবেই” বলে ভুলকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম, পর্নোগ্রাফি, মাদক ও অশ্লীল কনটেন্ট তরুণ সমাজের মানসিকতায় ভয়াবহ প্রভাব ফেলছে। দিন দিন লজ্জাশীলতা কমছে, অশ্লীলতা স্বাভাবিক হয়ে যাচ্ছে।
সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো—অপরাধীরা অনেক সময় রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক প্রভাব ব্যবহার করে পার পেয়ে যায়। যখন একজন অপরাধী দেখে আইনের ফাঁক গলে বের হওয়া সম্ভব, তখন তার ভয় কমে যায়।
আমাদের সমাজে আরেকটি বড় সমস্যা হলো ভুক্তভোগীকেই প্রশ্ন করা। ধর্ষকের বিচার চাওয়ার বদলে অনেক মানুষ নারীর পোশাক, চলাফেরা বা চরিত্র নিয়ে আলোচনা শুরু করে। এটি শুধু অন্যায় নয়, বরং অপরাধীদের পরোক্ষভাবে উৎসাহ দেয়।
আজ প্রয়োজন একটি নৈতিক জাগরণ। কারণ আইন ভয় দেখাতে পারে, কিন্তু নৈতিকতা মানুষকে অপরাধ থেকে বিরত রাখে।
চলবে…
পরবর্তী পর্বে: “ইসলাম, পর্দা ও নারীর নিরাপত্তা—বাস্তবতা কী বলে?”
মাহের আহমেদ
সম্পাদক ও প্রকাশক
দৈনিক যখন সময়
সূত্র:
১. আইন ও সালিশ কেন্দ্র (ASK)
২. বাংলাদেশ মহিলা পরিষদ
৩. ইউনিসেফ বাংলাদেশ – শিশু সুরক্ষা বিষয়ক তথ্য
৪. বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদন
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বসন্তপুর গ্রামের…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা…
ফখরুল আলম সাজু মেহেরপুর জেলা গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের অপরাধে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলার সোনাগাজীতে জেলেদের সচেতনতা বৃদ্ধি ও ইলিশ সংরক্ষণে…
যখন সময় ডেস্ক রির্পোট: মুন্সীগঞ্জ জেলা গজারিয়াতে পবিত্র ঈদ-উল-আজহা নিরাপদে উদযাপনে সচেতন করতে বেশ কিছু…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার আগামী…
This website uses cookies.