Header Premium (728×90)

জেলা/স্থানীয়

শাজাহানপুরে ৩১ দফা বাস্তবায়নে কৃষকদলের প্রচার অভিযান ও অফিস উদ্বোধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে বগুড়ার শাজাহানপুরে উপজেলা কৃষকদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও ব্যাপক প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) উপজেলার চোপিনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করেন।
পরে চোপিনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া ২ নম্বর ওয়ার্ডে জাতীয়তাবাদী কৃষকদলের নতুন অফিসের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত কর্মসূচি ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন,বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা কৃষকদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি।

উপজেলা কৃষক দলের আহ্বায়ক রেজাউল তালুকদার ও সদস্য সচিব আজিজুল ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল,চোপিনগর ইউপি সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি,সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ,দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন, আতাহার আলী কাইয়ুম,চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু, সাধারণ সম্পাদক মাস্টার আনোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সহ উপজেলা বিএনপি ও কৃষকদলের শতাধিক নেতাকর্মী।

Md Omor Sunny

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

4 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

4 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

4 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

4 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

5 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

6 hours ago

This website uses cookies.