রংপুরের পীরগাছায় বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার : গ্রেপ্তার-৫
স্টাফ রিপোর্টার রংপুর।
রংপুরে বিশেষ অভিযানে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পীরগাছা থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মোন্নাফ (৩৪), ইসমাঈল হোসেনের ছেলে হাসেম আলী (৩৫), গাইবান্ধা জেলার সাদুল্লাপুর দশলিয়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মামুন মিয়া (৩০), পশ্চিম মান্দুয়ার পাড়া এলাকার ওসমান গনির ছেলে বাদশা মিয়া (৩০), দক্ষিণ মান্দুয়ার পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩০)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার অফিসার ইনর্চাজ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, `শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩টি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত ৫টি মোটরসাইকেলই থানা হেফাজতে রয়েছে। প্রকৃত মালিকগদেরকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পীরগাছা থানার এস আই শফিকুল ইসলাম আকন্দের সাথে যোগাযোগ করার জন্য আহবান জানিয়েছেন।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.