ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় তিন ডাকাত গ্রেফতার; হাইয়েস গাড়িসহ নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার।
ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার:
রাজধানীর মতিঝিলে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার সহ ডাকাতির ঘটনায় ব্যবহৃত হাইয়েস গাড়ি এবং নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ
গ্রেফতারকৃতদের নাম- মোঃ শামিম রহমান (২৯), মোঃ মিজান রহমান (৫১) ও রবিউল ইসলাম জুয়েল (৪২)।
গত শুক্রবার হতে রবিবার ২৭ হতে ২৯ জুন, ঢাকা ও ঝালকাঠিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় শামিমের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত হাইয়েস গাড়ি ও মিজানের হেফাজত হতে নগদ ৮০ হাজার টাকা ও জুয়েলের হেফাজত হতে নয় হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং লুন্ঠন হওয়া অন্যান্য টাকা উদ্ধারসহ আত্মগোপনে থাকা ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুরে যারা বিভিন্ন কারণে বসতি…
ফখরুল আলম সাজু নোয়াখালীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি…
ফখরুল আলম সাজু ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ১ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে…
হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩১ মে) রবিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমির বিরোধপূর্ণ অংশে ঝড়ের কারণে পড়ে যাওয়া…
This website uses cookies.