ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্ত দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি রবিউলের কিশোরগঞ্জে নকল ঔষধ কারখানায় অভিযান ও জরিমানা ‎জলঢাকায় বুড়িতিস্তা নদী খনন প্রকল্পের কার্যক্রম দ্রুত চালুর ও মানববন্ধন ও সড়ক অবরোধ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরে কবরস্থান থেকে বিদেশি অস্ত্র উদ্ধার নির্বাচনে নাশকতার সন্দেহ মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মনোহরদীতে মোটরসাইকেল চাপায় মাদ্রাসা সুপার নিহত দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় “শান্তিতে থাকবো” অপরকে শান্তিতে রাখবো সামাজিক সংগঠন এর উদ্যোগ শীতবস্ত্র বিতরণ

মাদক কারবারী ও জুয়াড়ীদের হামলায় ৬ ডিবি পুলিশ আহত

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
  • আপডেট সময় : ০৩:৫৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

মাদক কারবারী ও জুয়াড়ীদের হামলায় ৬ ডিবি পুলিশ আহত

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীর বেলাবোতে মাদক কারবারি ও জুয়াড়িদের হামলার শিকার হয়েছেন গোয়েন্দা পুলিশের ছয় সদস্য।

শনিবার দিবাগত রাতে বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর উচ্চ বিদ্যালয় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, মাদক বেচাকেনা ও জুয়াড়িদের আড্ডার খবর পেয়ে শনিবার দিবাগত রাতে চর কাশিমনগর উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। বিষয়টি টের পেয়ে তাদের ওপর হামলা চালায় মাদক কারবারি ও জুয়াড়িরা। এ সময় ডিবি পুলিশের একটি হাইয়েস গাড়িও ভাঙচুর করা হয়।

হামলায় আহতরা হলেন– ডিবির এসআই মোহাম্মদ আবদুস সালাম, শেখ মো.জসিম উদ্দিন, এএসআই রাজীব হাসান, পুলিশ সদস্য শামসুল ইসলাম, মাজেদুল ইসলাম ও হাসমত আলী। তাদের বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে বেলাব থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার আসামিরা হলেন– মোহাম্মদ সালমান, ইকতিয়ার হোসেন, মো. মজিবুর, হাবিবুর, আব্দুল জলিল, মোবারক হোসেন, মো. শাহজাহান, সেন্টু মিয়া, পারভেজ ও ইব্রাহিম খলিল। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪০-৫০ জনকে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ডিবি পুলিশের একটি দল নিয়মিত অভিযানে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় ছয় পুলিশ সদস্যসহ গাড়িচালক আহত হয়েছেন। অভিযানে ব্যবহৃত হাইয়েস গাড়িটি ভাঙচুর করা হয়েছে। পরে খবর পেয়ে বেলাব থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারা সবাই আশঙ্কামুক্ত। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদক কারবারী ও জুয়াড়ীদের হামলায় ৬ ডিবি পুলিশ আহত

আপডেট সময় : ০৩:৫৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫