Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী নিখোঁজ

ফখরুল আলম সাজু

ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ১ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, নিহত মিতু (১৮) ঠাকুরগাঁও সদর উপজেলার রামপুর শিবগঞ্জ এলাকার দেবারুর মেয়ে।

পরিবারের সদস্য ও স্থানীয়দের অভিযোগ, বিয়ের পর থেকেই মিতু স্বামীর নির্যাতনের শিকার ছিলেন, স্বামী শাহিনুর ইসলাম শাহিন ওরফে চান্দু (২১) মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে, তিনি বন্দরপাড়া এলাকার বাসিন্দা এবং আগে শহরের ১টি মোবাইল ফোনের দোকানে কর্মরত ছিলেন, মাদক সেবনের অভিযোগে ১ সময় তাকে বাদ দেয়া হয়।

নিহতের স্বজনদের দাবি, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন মিতু, এসব ঘটনার জের ধরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তাদের ধারণা।

ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী শাহিনুর ইসলাম পলাতক রয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও জেলা সদর থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে, একই সঙ্গে ঘটনার পিছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে, তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

saju

Recent Posts

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুরে যারা বিভিন্ন কারণে বসতি…

39 minutes ago

নোয়াখালীতে শেখ হাসিনা কে গালির প্রতিক্রিয়ায় এনসিপি নেতাকে জনতার গণধোলাই

ফখরুল আলম সাজু নোয়াখালীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি…

50 minutes ago

বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন…

1 hour ago

দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশে যুবকের মাথাকাটা মরদেহ, পকেটে মিললো চিরকুট

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩১ মে) রবিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ…

2 hours ago

দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা ও পুত্র আহত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমির বিরোধপূর্ণ অংশে ঝড়ের কারণে পড়ে যাওয়া…

2 hours ago

নেত্রকোণায় জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

যখন সময় ডেস্ক রির্পোট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান “বীর উত্তম”…

7 hours ago

This website uses cookies.