ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে কোনো ধরনের অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না সমাজকল্যাণ মন্ত্রী দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে, মির্জা ফখরুল রংপুরে জনদুর্ভোগ লাঘবে সড়ক দ্রুত পুনঃনির্মাণের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে পুনরায় বিদ‍্যুৎ উৎপাদন শুরু সিলেটে পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ১ আমজাদ হাটে টপসয়েল রক্ষা ও অবৈধ মাটি কাটা প্রতিরোধে অভিযান ফেনীতে স্কুল ছাত্রকে পিটিয়ে আহত মাধবপুরে ২ কোটি টাকার ভারতীয় ঔষুধ ও ফুচকা জব্দ অবশেষে সম্পূর্ণ ভাবে বন্ধ হল বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন যাত্রাপুরে দিনব্যাপী দুর্গম চরাঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, উপকৃত ৫ শতাধিক মানুষ

৩৭ দফা দাবির পরিপ্রেক্ষিতে কলেজগেটে তালা দিয়ে চতুর্থ দিনের মতো কারমাইকেল কলেজ ‘কমপ্লিট শাটডাউন’

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৮:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে

৩৭ দফা দাবির পরিপ্রেক্ষিতে কলেজগেটে তালা দিয়ে চতুর্থ দিনের মতো কারমাইকেল কলেজ ‘কমপ্লিট শাটডাউন’

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (২৫ জুন) বুধবার সকাল ৯টায় কলেজের মূল ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা ‘শিক্ষা চাই, নিরাপত্তা চাই’, ‘শিক্ষকের অভাব দূর করো, ’ ‘ছাত্রাবাস চাই’, ‘বাস বাড়াও, ক্লাস চালাও’ ইত্যাদি স্লোগান দেন।

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে টানা ৪র্থ দিন ধরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ৩৭ দফা দাবির পরিপ্রেক্ষিতে কলেজগেটে তালা দিয়ে আজ বুধবার অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা।

আন্দোলনের ৪র্থ দিনে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলতে কারমাইকেল কলেজ গেটে উপস্থিত হন রংপুর জেলা প্রশাসক (ডিসি), পুলিশ কমিশনার ও সেনাবাহিনীর এক কর্মকর্তা। তাঁরা টানা ১ ঘণ্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে কলেজ ক্যাম্পাস ঘুরে দেখছেন।

শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা ক্লাসে ফিরতে চাই। কিন্তু তার আগে চাই সমস্যার স্থায়ী সমাধান। আজ ডিসি স্যার, কমিশনার স্যার, ব্রিগেডিয়ার জেনারেল স্যারেরা এসেছেন, এটা ভালো উদ্যোগ। কিন্তু আমরা শিক্ষা উপদেষ্টার সরাসরি আগমন এবং লিখিত আশ্বাস ছাড়া আন্দোলন স্থগিত করব না।’

জেলা প্রশাসক রবিউল ফয়সাল জানান, ইতিমধ্যে মন্ত্রণালয়ে কথা হয়েছে। সময় ঠিক করে মন্ত্রণালয় থেকে শিক্ষা উপদেষ্টা এই কলেজে আসবেন। যে দাবিগুলো শিক্ষার্থীরা তুলেছেন, তা পর্যাক্রমে বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩৭ দফা দাবির পরিপ্রেক্ষিতে কলেজগেটে তালা দিয়ে চতুর্থ দিনের মতো কারমাইকেল কলেজ ‘কমপ্লিট শাটডাউন’

আপডেট সময় : ০৮:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫