অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন,সেচ্ছাসেবক দল নেতা এম এ হান্নান
- আপডেট সময় : ০৯:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

আরিফুর রহমান তীব্র,প্রতিনিধি দৈনিক যখন সময়
সারা জীবনের অর্জন সামান্য লোভ-লালসার জন্য নষ্ট করবেন না,দেশ নায়ক তারেক রহমানের কথা শুনুন, দুর্নীতি চাঁদাবাজকে না বলুন।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন।যারা রাজনীতি করে তারা মনে করে সব কিছু তাদেরই।
দেশ, এলাকা, ভোগদখল, শক্তি প্রদর্শন ইত্যাদি সব তাদের এখতিয়ার। আর সাধারণ জনগণ তাদের এইসব ক্ষমতা দেখানোর উপকরণ। সাধারণ মানুষ, যাদের কোনো দল নেই, তারা কিছু বলতেও পারেনা, তাদের খুব স্বাভাবিক দাবী, শান্তিতে জীবন যাপন, ভয়ভীতিহীন স্বাভাবিক জীবন.. এই সামান্য চাওয়াটাও রাজনীতিবিদরা অস্বীকার করে। সময় এসেছে রাজনীতিবিদদের এইভুল ভেঙ্গে দেওয়ার। দেশটা মানুষের, জনগণের, কোনো নেতার না। এই উপলব্ধি নেতাদের মধ্যে মনে হয়না আসবে, কিন্তু জনগণের মধ্যে অবশ্যই আসতে হবে। অপরাজনীতির বিরুদ্ধে সব জায়গায় প্রতিবাদ করতে হবে, গলা উঁচিয়ে হক কথা বলতে হবে ৷














