সংবাদ শিরোনাম :
রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল গ্রেফতার
স্টাফ রিপোর্টার রংপুর।
- আপডেট সময় : ০৫:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ২৩৩ বার পড়া হয়েছে
রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর।
রংপুরের গঙ্গাচড়ায় আওয়ামী লীগ নেতা বুলবুল আহমেদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ (১১ এপ্রিল) শুক্রবার
সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।
গ্রেফতার বুলবুল আহমেদ উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাচড়া বাজার এলাকার জমসের আলীর ছেলে। তিনি রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান পুলিশের বিশেষ অভিযানে বুলবুল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাকে আদালতে তোলা হবে।
























