ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

রংপুরে চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী নেতা নাহিদের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৫:২১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে

রংপুরে চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী নেতা নাহিদের বিরুদ্ধে মামলা

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সদ্য অব্যহতি পাওয়া মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে।

আজ (৯ মার্চ) রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।

তিনি জানান, রংপুরের গঙ্গাচড়া থানার আওতাধীন গ্রিন সিটি ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে শুক্রবার (৭ মার্চ) মামলাটি করেছেন। মামলাবৈষম্যবিরোধী নেতা নাহিদ হাসান খন্দকারের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। এতে নগদ এক লাখ টাকা ও প্রতিদিন ২০ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী আতিকুল ইসলাম ভূঁইয়া জানান, গংগাচড়ার খলেয়া ইউনিয়নে তার এক বোনসহ গ্রিন সিটি ইকো পার্ক নির্মাণের কাজ শুরু করেন। পার্ক নির্মাণে পুকুর থেকে বালু উত্তোলনের প্রয়োজন দেখা দেয়। এই বালু উত্তোলনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ হাসান খন্দকার চাঁদা দাবি করে আসছিলেন। এ ঘটনায় নাহিদ হাসান খন্দকারের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, মামলার একদিন পর (৮ মার্চ) শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি ও সদস্য সচিব রহমত আলী সাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে নাহিদ হাসান খন্দকারকে তার মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়।

এর আগে চাঁদা দাবীর অভিযোগ ওঠায় (১ মার্চ) শনিবার রাতে নাহিদ হাসান খন্দকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই নোটিশে সাক্ষর করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখ্য সংগঠক আলী মিলন।

উল্লেখ্য: সম্প্রতি নাহিদ হাসান খন্দকারের ১ লাখ টাকা চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী নেতা নাহিদের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৫:২১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫