ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার বৈষম্য দূর ও সিলেটের যানজট নিরসনে নতুন পরিকল্পনার ঘোষণা হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, বয়সের বাধ্যবাধকতা নেই জাহাঙ্গীর হত্যার বিচার না হলে সংসদ সদস্য পদ ছাড়ার ঘোষণা ফজলুর রহমানের ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, সরানো হলো ৩ লাখের বেশি মানুষ বার্লিনে প্রাইড উৎসবে গাড়ি হামলা: নিহত ১, আহত ১৭ চাঁপাইনবাবগঞ্জে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, ৭ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ বিশ্বের ৪১টি সবচেয়ে পুষ্টিকর খাবারের তালিকা প্রকাশ ছাত্র ইউনিয়ন ছাড়লেন মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

ঘোড়াঘাটে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান আর নেই

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে

ঘোড়াঘাটে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান আর নেই

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান (৭৪) মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

৪ মার্চ মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘদিন থেকে লিভার ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে রেইনবো নামে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে বাড়িতে নিয়ে আসার কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ৫ মার্চ বুধবার সকাল ১১টায় উপজেলার রানীগঞ্জ বাজারের দক্ষিণ দেবীপুরে প্রথম জানাযা ও বাদ যোহর পৈত্রিক নিবাস কৃষ্ণরামপুর গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

সাংবাদিক জিল্লুর রহমান দৈনিক ইত্তেফাক, দৈনিক করতোয়া ও স্থানীয় দৈনিক উত্তর বাংলা’র ঘোড়াঘাট প্রতিনিধির পাশাপাশি ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে ঘোড়াঘাট প্রেসক্লাবের সকল সদস্যসহ তার সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান আর নেই

আপডেট সময় : ০৯:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫