সংবাদ শিরোনাম :
আজ নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মবার্ষিকী
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০২:০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

আজ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন। তাঁর কবিতায় ঢাকা শহরের নাগরিক জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা এবং নানা সংকট বিশেষভাবে উঠে এসেছে।
জীবনের সত্য ও সুন্দরকে কাব্যে তুলে ধরার পাশাপাশি বাঙালির আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায়ও তাঁর কবিতায় স্থান পেয়েছে। ঢাকা শহরেই তিনি বেড়ে উঠেছিলেন, যা তাঁর কাব্যচর্চায় গভীর প্রভাব ফেলেছিল।
বাংলা কবিতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেন। নাগরিক জীবন, মানুষের অধিকার, স্বাধীনতা ও বাঙালির সংগ্রাম তাঁর কবিতার অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din





























