ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেসলা ও স্পেসএক্স একীভূত করার ইঙ্গিত দিলেন ইলন মাস্ক প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল ৩ লাখেরও বেশি মার্কিন ভিসা ভারতীয় শুল্কের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পরামর্শ ট্যারিফ কমিশনের দিল্লিতে মোদীর বাসভবনের পাশের ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ সুদানের বিতর্কিত আবেয়ি অঞ্চলে ড্রোন হামলায় নিহত অন্তত ১৫৩ ইরানের সঙ্গে স্থায়ী সমঝোতার সম্ভাবনা ক্ষীণ: মার্কো রুবিও মিসরে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ পর্যটক নিহত, আহত ৩৪ নেত্রকোনায় ৭২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক শ্বাসকষ্টে না-ফেরার দেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ পর্যটক নিহত, আহত ৩৪

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে অবস্থিত কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে একটি বড় ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও ৩৪ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই বিভিন্ন দেশের পর্যটক বলে দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরামের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ ও মহাসড়ক পরিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এএফপির একজন সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, একটি ক্রেনের সাহায্যে দুমড়েমুচড়ে যাওয়া বাসটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং সেখানে ধ্বংসাবশেষ ও ইস্পাতের টুকরো ছড়িয়ে ছিল। রাস্তার পাশে যাত্রীদের আসনগুলোও বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া ট্রাকটির পেছনের অংশে বাসের ধ্বংসাবশেষ আটকে ছিল।

আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী, আহতদের উদ্ধার করে গিজার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ পর্যটক নিহত, আহত ৩৪

আপডেট সময় : ০৯:৫০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬