ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের স্বাস্থ্য খাতে বড় ধরনের নিয়োগের ঘোষণা এসেছে। দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলে বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসংশ্লিষ্ট পদে ৪ হাজার ২৯১টি নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে। হেলথ হোল্ডিং কোম্পানি জানিয়েছে, চলতি বছর নতুন শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া এবং প্রশিক্ষণ চুক্তি মিলিয়ে মোট কর্মসংস্থানের সুযোগ দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টিতে।

সৌদি পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জনবলের চাহিদা পূরণের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর ইতোমধ্যে ১২ হাজার ৯১৪ জন সৌদি নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া কর্মসংস্থানের উদ্দেশ্যে আরও ২ হাজার ৪০৫টি প্রশিক্ষণ চুক্তি অনুমোদন করা হয়েছে। নতুন ঘোষিত ৪ হাজার ২৯১টি শূন্যপদসহ মোট সুযোগের সংখ্যা ১৯ হাজার ৬১০টিতে পৌঁছেছে, যার মধ্যে সম্পন্ন হওয়া নিয়োগ ও অনুমোদিত প্রশিক্ষণ চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে।

আগ্রহী প্রার্থীরা নিজ নিজ অঞ্চলের স্বাস্থ্য নিয়োগ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিটি স্বাস্থ্য অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের আগে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও বিশেষত্ব সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই নিয়োগ প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো যোগ্য সৌদি নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করা। ফলে নতুন ঘোষিত পদগুলো বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত কি না, তা সরাসরি নিশ্চিত নয়। সৌদি আরবে বিদেশি স্বাস্থ্যকর্মীদের জন্য সাধারণত পৃথক নিয়োগ পদ্ধতি অনুসরণ করা হয়, যেখানে পেশাগত নিবন্ধন ও কর্মানুমতির শর্ত পূরণ করতে হয়। তাই বাংলাদেশি প্রার্থীদের আবেদনের সুযোগ সম্পর্কে নিশ্চিত হতে সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি যাচাই করার প্রয়োজন রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা

আপডেট সময় : ০৮:০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬