ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন সম্পন্ন যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে এপস্টিনের সঙ্গে মন্ত্রী হরদীপ পুরির বৈঠকের ছবি নিয়ে তোলপাড় সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো জেদ্দা মিশন অভিনয় এখন প্রভার কাছে ‘সেকেন্ড চয়েস’, জানালেন কারণ নরসিংদীর মাধবদীতে বয়লার বিস্ফোরণ: দগ্ধ ৫ জন ঢাকায় ফেক নিউজ নিয়ন্ত্রণে ভারসাম্য জরুরি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী রূপগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সাজেক ভ্রমণে ফের নিষেধাজ্ঞা জারি করল রাঙামাটি জেলা প্রশাসন পিএইচপি সফটওয়্যারে গুরুতর নিরাপত্তা ত্রুটি, বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধের হিড়িক

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা ও লুটপাট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের একটি গুদাম ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিকদার মেডিকেল কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যায় শতাধিক ব্যক্তি কার্যালয়ের সামনে জড়ো হন। তারা প্রথমে আশপাশের বাড়ির সিসি ক্যামেরাগুলো বন্ধ করে দেয়। এরপর মুখোশ ও হেলমেট পরিহিত একদল সন্ত্রাসী দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের হুমকি দেয়। হামলাকারীরা গুদামের সিসি ক্যামেরা ও ডিভিআর (ফুটেজ সংরক্ষণের যন্ত্র) খুলে নিয়ে যায় এবং আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় গুদাম থেকে কয়েক লাখ টাকার পণ্য ও বেশ কয়েকটি ল্যাপটপ লুট করা হয়।

এ জে আর কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, দুই বছর আগে শিকদার গ্রুপের সঙ্গে চুক্তির মাধ্যমে তারা জমিটি ভাড়া নিয়ে সেখানে প্রধান গুদাম ও কার্যালয় নির্মাণ করে। এতদিন তারা নিয়মিত শিকদার গ্রুপকে ভাড়া পরিশোধ করে আসছিল। কিন্তু হামলাকারীরা নিরাপত্তাকর্মীদের হুমকি দিয়ে বলেছে, শিকদার গ্রুপের মালিকের সঙ্গে তাদের কথা হয়েছে এবং এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে। ভাড়া না দিলে প্রতিষ্ঠানটিকে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, তাদের এই কার্যালয় থেকে প্রতিদিন চার শতাধিক গাড়ি পণ্য আনা-নেওয়ার কাজ করে। হামলার পর থেকে কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি মোশাররফ হোসেন বলেন, শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম করে একটি দল কার্যালয়ে হামলা ও হুমকি দিয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

কার্যালয়টি থেকে প্রতিদিন ৪০০ গাড়ি সারা দেশে পণ্য আনা নেওয়ার কাজ করে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা ও লুটপাট

আপডেট সময় : ১২:০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬