ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আখচাষিদের প্রণোদনা তালিকায় এমপি আবু সাঈদ চাঁদের নাম, তুঙ্গে বিতর্ক প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা: আবেগঘন বিদায় রংপুরে বাইক চোর চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৬, ৮টি বাইক উদ্ধার প্রশান্ত মহাসাগরে রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির শঙ্কা, সতর্ক করল জাতিসংঘ প্রধানমন্ত্রীর খুলনা-বাগেরহাট সফর আগামীকাল: মোংলা বন্দর ও বেজা ইকোনমিক জোন পরিদর্শন এবার শীতের তীব্রতা ও স্থায়িত্ব কম হতে পারে: অধিদপ্তর হুতি হামলার মুখে সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া ও বিমার খরচ ৫০% বাড়ল দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ, অতিরিক্ত মুনাফা বন্ধের আহ্বান পীরগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ভোটার তালিকায় ‘মৃত’ কামতা প্রসাদ, নাম ফেরাতে লড়ছেন দিল্লিতে

প্যারিসে বিক্ষোভের সুযোগে চুরি হলো মেসির জার্সি ও আর্মব্যান্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান গণবিক্ষোভ ও সহিংসতার সুযোগ নিয়ে চুরি হয়ে গেছে ফুটবল জাদুকর লিওনেল মেসির ব্যবহৃত মূল্যবান স্মারক। খোয়া যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে মেসির স্বাক্ষর করা জার্সি এবং তার ব্যবহৃত একটি অধিনায়কত্বের আর্মব্যান্ড। সংগ্রাহক ও ফুটবলপ্রেমীদের কাছে এই সামগ্রীগুলোর আর্থিক মূল্য প্রায় কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে প্লেস দে লা রিপাবলিক এলাকার কাছে অবস্থিত একটি প্রদর্শনীকেন্দ্র বা সংগ্রাহক দোকান থেকে। চ্যাম্পিয়নস লিগে পিএসজি ও বার্সেলোনার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে শহরটিতে তখন তুমুল উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে, যেখানে মুখ ঢাকা দুই দুষ্কৃতকারীকে চুরি করা সেই ঐতিহাসিক জার্সি ও বার্সেলোনার আর্মব্যান্ড ক্যামেরার সামনে প্রদর্শন করতে দেখা গেছে।

আন্তর্জাতিক মেমোরিবিলিয়া বাজারে মেসির ব্যবহৃত স্মারকের চাহিদা ও মূল্য সবসময়ই আকাশচুম্বী। কাতার বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এর আগেও নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। প্যারিসের এই অনভিপ্রেত চুরির ঘটনাটি শহরটির সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার চিত্রকেই নতুন করে উগলে দিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

প্যারিসে বিক্ষোভের সুযোগে চুরি হলো মেসির জার্সি ও আর্মব্যান্ড

আপডেট সময় : ১০:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬