ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূজায় আগের চেয়ে বেশি সরকারি অনুদান পেয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা: খাদ্যমন্ত্রী কক্সবাজারের হিমছড়িতে ভেসে যাওয়া ৪ পর্যটকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ সৃষ্টি জগৎ ও বান্দার প্রতি মহান আল্লাহর সর্বব্যাপী রহমতের বার্তা সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হচ্ছেন: স্পিকার হাফিজ উদ্দিন ফ্রান্স ও ভারতের আন্দোলনে আন্তর্জাতিক যোগসূত্রের দাবি ফক্স নিউজের সৌদি আরবে মার্কিন দূতাবাস কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়ছে হুতি হামলার শঙ্কা খুলনায় গুলিবিদ্ধ অবস্থায় ২৭ বছর বয়সী যুবকের মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সুন্দরবন উপকূলে উৎসবের আমেজ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবেন যে সাত শ্রেণির মানুষ সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকিরকে কুপিয়ে হত্যা

যশোরে পূজা দেখে ফেরার পথে নসিমন চাপায় দুই শিশুর মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের ঝিকরগাছায় দুর্গাপূজার মণ্ডপ দেখে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ঝিকরগাছার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। তাদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজার মণ্ডপ দেখতে বের হয়েছিলেন সাধন কুমার। তারা একটি যাত্রীবাহী ভ্যানে চড়ে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নসিমন ভ্যানটির সঙ্গে ধাক্কা খায় এবং একপর্যায়ে নসিমনটি উল্টে ভ্যানের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় শিশু দুটির বাবা সাধন কুমার ও তাদের মা আহত হয়েছেন। এ ছাড়া নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতের মধ্যে নসিমনের চালককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের অবস্থা বর্তমানে ভালো। নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পূজা দেখতে গিয়ে একই পরিবারের দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

যশোরে পূজা দেখে ফেরার পথে নসিমন চাপায় দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬