ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়, বারান্দায় চলছে চিকিৎসা পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইকুয়েডরে প্রার্থনাসভার সময় ক্রুশ ভেঙে পাদ্রীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইগাতীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মাহমুদুল হক রুবেল চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, আপত্তি জানাল ইউক্রেন মহাষ্টমীতে কুমারী পূজায় ভক্তদের ঢল, রামকৃষ্ণ মিশনে বিশেষ আয়োজন উত্তাল ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন শহরে কারফিউ ও তীব্র বিক্ষোভ সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা সভায় পুলিশের ভূমিকা নিয়ে মুক্তিযোদ্ধা ও নেতাদের ক্ষোভ ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল পাটগ্রামের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সংসদ সদস্য রাজীব প্রধান

চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, আপত্তি জানাল ইউক্রেন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী মাসে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের অবকাশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকে এই সম্ভাবনার কথা নিশ্চিত করা হলেও, বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

সোমবার (১৯ অক্টোবর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, তিন দেশের রাষ্ট্রপ্রধানেরই এপেক সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা থাকায় তাঁদের মধ্যে সম্ভাব্য বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকের আয়োজন, আলোচ্যসূচি কিংবা আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রস্তাব বা সমঝোতা হয়নি। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন যুদ্ধের অবসানের উপায় খুঁজতে পুতিন নিজেই এই ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে পেসকভ বৈঠকের বিষয়টি আলোচনায় আসার কথা জানান।

এদিকে, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের নেতাদের মধ্যে এমন বৈঠকের সম্ভাবনায় তীব্র আপত্তি জানিয়েছে ইউক্রেন। কিয়েভের আশঙ্কা, তাদের অংশগ্রহণ ছাড়া এ ধরনের আলোচনা যুদ্ধ বন্ধের পরিবর্তে উল্টো রুশ প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ চালিয়ে যেতে আরও উৎসাহিত করতে পারে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, যদি ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতো, তবে তা যুদ্ধ দ্রুত শেষ করতে সহায়ক হতে পারত। কিন্তু রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে বৈঠক হলে তার ফলাফল বিপরীত হতে পারে। সিবিহার মতে, এ ধরনের বৈঠক পুতিনকে ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রাখার বিষয়ে আরও উৎসাহিত করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, আপত্তি জানাল ইউক্রেন

আপডেট সময় : ০৩:৪৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬