ইসলামপুর প্রেসক্লাবে সংবর্ধিত ডেইলি বাংলাদেশের সম্পাদক শাহিদুর রহমান শাহিদ
- আপডেট সময় : ০৫:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ লিটন। অনুষ্ঠানে শাহিদুর রহমান শাহিদের প্রতি সম্মান জানিয়ে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত সাংবাদিকেরা তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সাংবাদিকতায় তার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা কবি-সাহিত্যিক শাহ জামাল, ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম কাজল, সহসভাপতি রাহিমা সুলতানা মুকুল, কোষাধ্যক্ষ রোকনুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক এস এম হোসেন রানা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, সাহিত্য সম্পাদক ফারুক আল আজাদ বকুল এবং ক্রীড়া সম্পাদক মশিউর রহমান টুটুল উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, সদস্য হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম রঞ্জু, হোসেন শাহ ফকির, লিয়াকত হোসেন লায়ন, আব্দুল মোতালেব, হাসর আলী ও রাজেশ কুমার পাল গুরুদাস অংশ নেন। অনুষ্ঠানে সহযোগী সদস্য আওয়াল সরকার, সুমন ইসলাম, মফিজুল সরদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




























