সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন পেল প্রস্তাব
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১১:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ সচিবালয় রাজধানীর আবদুল গনি রোড থেকে সরিয়ে শেরেবাংলা নগরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের এই প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই তথ্য নিশ্চিত করেন।
সরকার ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে সচিবালয়ের কার্যক্রম স্থানান্তরের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ এগিয়ে নিচ্ছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin


























