ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল পাটগ্রামের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সংসদ সদস্য রাজীব প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইশরাকের পদত্যাগের নির্দেশ: ‘নাই’ শব্দের সূত্র ধরে যেভাবে নিশ্চিত হয় খবরটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতিতে বিশ্বাসী সরকার: আমানউল্লাহ আমান অর্থপাচার মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার পিএসজির বিপক্ষে বার্সার স্কোয়াডে ১৮ বছরের বিস্ময় বালক ক্যাম্পোস ভোলায় প্রাথমিক শিক্ষক সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত টাইগার শ্রফের ওপর হামলার জেরে সালমান খানের নিরাপত্তা বাড়াল পুলিশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

মাঝআকাশে দরজা খুলে এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, ঢাকায় রোগীর মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝআকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স জরুরি অবতরণ করেছে। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিমানে থাকা সংকটাপন্ন এক নারী রোগীর মৃত্যু হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি ভারতের একটি অভ্যন্তরীণ ফ্লাইট ছিল, যা বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে উড়ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটির দরজা খুলে গেলে এটি ঢাকার কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চায়।

বিমানবন্দরের মুখপাত্র আরও জানান, জরুরি অবতরণের পর বিমানের ভেতরে থাকা সংকটাপন্ন নারী রোগীকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত রোগীর নাম অঞ্জনা ভৌমিক। এয়ার অ্যাম্বুলেন্সটিতে পাইলটসহ মোট ৭ জন আরোহী ছিলেন, যাদের সবাই ভারতীয় নাগরিক। মৃত রোগীর সাথে একজন চিকিৎসক ডা. ফিরোজ খান, একজন প্যারামেডিক এবং দুইজন স্বজন ছিলেন।

উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। যাত্রীতালিকা অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)।

মাঝআকাশে দরজা খুলে যাওয়ার পর উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে এবং রোগীকে দ্রুত নামিয়ে হাসপাতালে পাঠানো হয়। তবে কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল এবং ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ফ্লাইটে থাকা অন্য আরোহীরা সুস্থ আছেন। এটি ভারতের অভ্যন্তরীণ ফ্লাইট হওয়ায় তাদের কাছে কোনো পাসপোর্ট বা ভিসা নেই। বাংলাদেশের আইন অনুযায়ী আনুষ্ঠানিকতা শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মাঝআকাশে দরজা খুলে এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, ঢাকায় রোগীর মৃত্যু

আপডেট সময় : ০৯:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬