ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনীর সোনাগাজীতে মাদকসহ ছাত্রদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৪ জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ রাজধানীর শান্তিনগরে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়ে শীর্ষে অবস্থান শক্ত করল বার্সেলোনা অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাইনি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি: ইশরাক জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে, ঢাকেশ্বরী মন্দিরে আইজিপি সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেপ্তার তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা: ৫৬ জেলায় আবেদন শুরু ১ নভেম্বর ভিনিসিয়ুস জুনিয়রকে রিয়াল ছাড়ার পরামর্শ দিলেন কোচ হোসে মরিনহো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরপর দুই দিন গরুভোজ ঘিরে বিতর্ক

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর মিরপুর বাংলা কলেজ পরিদর্শনে গিয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের উদ্দেশ্যে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ তরুণদের হাতেই পরিচালিত হবে। তাই একটি স্বাস্থ্যকর ও সুন্দর দেশ গড়ে তোলার দায়িত্ব এখন থেকেই নিতে হবে। তিনি উল্লেখ করেন যে, জনবহুল দেশ হিসেবে ঢাকাকে পরিচ্ছন্ন রাখা চ্যালেঞ্জিং হলেও সবার সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব। শিক্ষার্থীদের শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের উদ্যোগেও পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেন তিনি। এছাড়া বন্ধু, আত্মীয় ও প্রতিবেশীদের সচেতন করার প্রতিও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

পরিবেশের সঙ্গে জনস্বাস্থ্যের নিবিড় সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরিবার ও আশপাশের পরিবেশ পরিষ্কার থাকলে রোগবালাইয়ের ঝুঁকি কমে। ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও কর্মস্থলের মশার প্রজননস্থল ধ্বংস করা এবং কোথাও যেন পানি জমে না থাকে, তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। সরকারের উদ্যোগে আগামী নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার কথাও জানান তিনি।

রাস্তাঘাট বা জলাশয়ে ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনসিসি ও স্কাউট সদস্যদের উচিত মানুষকে সচেতন করা এবং ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে উৎসাহিত করা। ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বেশি বেশি গাছ লাগানোর ওপর জোর দেন। তিনি ২০০৪-০৫ সালে তার বাবার নামে প্রতিষ্ঠিত সংগঠনের মাধ্যমে ঢাকায় ৮০ হাজার নিমগাছ রোপণের কথা স্মরণ করিয়ে শিক্ষার্থীদের আরও বেশি গাছ লাগানোর অনুপ্রেরণা দেন। এছাড়া সৌদি আরবের আরাফাতের ময়দানে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে নিমগাছ রোপণের ইতিহাসও তুলে ধরেন তিনি।

জাপানের পরিচ্ছন্নতার উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, কেবল পরিষ্কার করার ব্যবস্থা নয়, মানুষের সচেতনতা ও ময়লা না ফেলার অভ্যাসই আসল। প্লাস্টিক ও পলিথিন বর্জ্য যত্রতত্র ফেলা বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ দূষণ রোধে সবাইকে দায়িত্বশীল হতে হবে। পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনা আকস্মিক পরিদর্শন করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০২:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬