সংবাদ শিরোনাম :
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহত ৫ পর্যটক
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১২:৫৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের ইনানীতে অবস্থিত টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত এই রিসোর্টটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে এই ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে তাদের তিনটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ফলে পুরো রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় পর্যটকসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষের সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din





























