সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৮:০০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
জানা গেছে, রাত পৌনে ১১টার দিকে জাদুঘরের সামনের সড়কে হঠাৎ করেই একটি ককটেল বিস্ফোরিত হয়। এই ঘটনায় একজন ব্যক্তি আহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহত ওই ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া যায়নি।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh



























