ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বাউফলে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন এমপি শফিকুল ইসলাম মাসুদ কাজীপুরের যমুনার চরাঞ্চলে যাতায়াত সংকট, নৌকাই একমাত্র ভরসা সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯ মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত

কুমিল্লায় জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, সেক্রেটারি মাহবুবের গাড়ি ভাঙচুর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্বের অভিযোগ উঠেছে। এই দ্বন্দ্বের জেরে বুধবার রাত ৭টা ৪০ মিনিটের দিকে নগরীর মোগলটুলী এলাকার ফারুকী হাউজে দলীয় কার্যালয়ের সামনে একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ভাঙচুরের শিকার গাড়িটি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমানের বলে জানা গেছে।

দলীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মহানগর জামায়াতের নতুন আমীর নির্বাচন নিয়ে গত কয়েক দিন ধরেই শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কমিটি গঠন সংক্রান্ত একটি বৈঠক চলাকালে এই বিরোধ প্রকাশ্যে আসে। বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান নতুন কমিটিতে আমীর হতে পারেন এমন একটি গুঞ্জনকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরবর্তীতে বাগবিতণ্ডায় রূপ নেয়।

একপর্যায়ে জামায়াতের একটি অংশ সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনা মহানগর জামায়াতের অভ্যন্তরীণ কোন্দলকে আরও স্পষ্ট করে তুলেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, সেক্রেটারি মাহবুবের গাড়ি ভাঙচুর

আপডেট সময় : ১১:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬