ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাসপ্তমীতে সারা দেশে শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর আনুষ্ঠানিকতা জ্বালানি ভর্তুকি ও সংস্কারের কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ, আইএমএফের সঙ্গে আলোচনা জিম্বাবুয়ে ম্যাচের আগে অতীত ভুলে লিটনের বার্তা, আলিসের অভিষেকের ইঙ্গিত সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে চেয়ে সৌ‌দিকে চি‌ঠি সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসার বিরোধে সাহেব আলী হত্যা, শুটার রনি গ্রেপ্তার যুদ্ধবিরতির পর গাজায় ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল: ইউনিসেফ হরমুজ প্রণালিতে মাইনের সঙ্গে ধাক্কা, তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ দেশে প্রয়োজনীয় সব টিকা পাওয়া শিশুর হার কমেছে, প্রাদুর্ভাবের আশঙ্কা বিশেষজ্ঞদের প্রত্যাশার চেয়ে দ্রুত গলছে ডুমসডে গ্লেসিয়ার, বাড়ছে বন্যার ঝুঁকি গাজীপুরে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিটআপ

ইরানের বিরুদ্ধে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নতুন ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার আলাস্কা অঙ্গরাজ্যের ওয়াসিলায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে আয়োজিত ওই সমাবেশে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কী করতে যাচ্ছে, তা দেখার অপেক্ষায় থাকতে হবে।

তিনি আরও বলেন, তাদের বড় ধরনের শিক্ষা দেওয়ার সময় হয়েছে। আমাদের ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে গেছে, আমরা অনেক সহ্য করেছি এবং তারা শুধু অপেক্ষায় আছে।

ট্রাম্পের ভাষ্যমতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে উঠে এসেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার বিষয়ে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে আলোচনা হয়েছে।

একাধিক সূত্র ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রকাশ্যে ইরানে হামলার বিষয়ে ঘোষণা দেওয়ার আগেই এই আলোচনাটি হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইরানের বিরুদ্ধে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট সময় : ১১:৩২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬