ঢাকা ১০:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়ে বড় রদবদল: বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন কর্মকর্তারা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন এবং নতুন সচিবালয়ের অনুমোদন মাঝআকাশে দরজা খুলে এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, ঢাকায় রোগীর মৃত্যু আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭ ওয়েবসাইট ও টেলিগ্রামে মাদক বিক্রি, ভাটারায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার প্যারিসে সহিংসতা ও অস্থিরতা: ২০২৭ নির্বাচন নিয়ে বাড়ছে উদ্বেগ শেরেবাংলা নগরে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের চরম দুর্ভোগ ঢাকায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ, শুরু হচ্ছে টেস্ট সিরিজের লড়াই গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ স্থগিত

কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী তার স্ত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় কারাবাস ও রিমান্ডের দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছেন। প্রায় সাত মাসের বিরতি কাটিয়ে তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন কাজ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতা।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে আলভী লিখেছেন, ‘ছোট্ট একটা উদযাপন, কিন্তু অনেক বড় অনুপ্রেরণা… ফিরে আসার হাওয়া…।’ এর আগে আরেকটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘স্বাগত জানাবেন না আপনারা আমাকে…’। তবে নতুন এই নাটকের নাম, গল্পের বিষয়বস্তু কিংবা প্রচারের সময়সূচি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাননি তিনি। জানা গেছে, তার এই নতুন কাজটি পরিচালনা করছেন সামির রহমান রাব্বি এবং এর প্রযোজক হিসেবে রয়েছেন মাহমুদ হাসান রানা।

উল্লেখ্য, অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মৃত্যুর ঘটনায় তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছিল। ওই মামলায় গত ১৮ জুন ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে ২৪ জুন দুই দিনের রিমান্ড শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ৩ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান এই অভিনেতা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

আপডেট সময় : ০৪:৫৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬