ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আটঘরিয়ায় ১৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না: আমানউল্লাহ আমান সার ডিলার নিয়োগে দুর্নীতি ও পাচারের প্রতিবাদে উত্তাল দেশ বেতাগীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সভা বিমান বাংলাদেশ: ঢাকা-টরন্টোর অভিজ্ঞতা থেকে ঢাকা-নিউইয়র্কের সম্ভাবনা রপ্তানি খাতের গতি বাড়াতে ৫০০ কোটি টাকার প্রণোদনা ছাড় নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনে কর্মশালা দুই মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার দিল্লির রাজপথে অস্থিরতা ও একচিলতে আশার আলো কিডনি বিক্রি করেও কাটল না অভাব, চুরির মামলায় গ্রেপ্তার যুবক

অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে কুবিতে ফের মানববন্ধন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে ফের মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আয়োজিত এই কর্মসূচি থেকে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মানববন্ধনে বক্তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রকৃত বয়স নির্ধারণে কোনো ধরনের ছলচাতুরি বরদাস্ত না করার হুঁশিয়ারি দেন। তারা অভিযুক্তদের বয়স নিশ্চিত করতে জৈবিক পরীক্ষা (বায়োলজিক্যাল টেস্ট) করানোর জোর দাবি জানান। এছাড়া, হত্যার মতো গুরুতর অপরাধে কিশোরদের ব্যবহার রোধে বিদ্যমান আইন সংশোধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই ছাড়া অপ্রতিমের পরিবারের সদস্যদের চরিত্রহনন বন্ধের আহ্বান জানানো হয়।

বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বিদ্যুৎ বলেন, আমরা অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে বিচারের দাবিতে দাঁড়িয়েছি। তিনি আইন পর্যালোচনার ওপর গুরুত্ব দিয়ে বলেন, আইনের সুযোগ নিয়ে কেউ যেন শিশু-কিশোরদের ব্যবহার করে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটাতে না পারে। কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী বলেন, বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীরা সোচ্চার থাকবেন এবং অভিযুক্তদের বয়স নিয়ে প্রশ্ন ওঠায় জৈবিক পরীক্ষার মাধ্যমে সঠিক তথ্য প্রকাশের দাবি জানাচ্ছি।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা বলেন, বাংলাদেশের প্রচলিত বিচারব্যবস্থা নানা কারণে প্রশ্নবিদ্ধ। একটি সুষ্ঠু সমাজ গড়তে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে বিচারপ্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, আমরা চাই না আর কোনো সন্তানের জীবন অকালে ঝরে যাক, তাই ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে কুবিতে ফের মানববন্ধন

আপডেট সময় : ০৫:৪২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬