ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির ৪৫তম বিসিএস গেজেট থেকে বাদ পড়াদের শাহবাগে আত্মাহুতির হুমকি ২০২৭ সালের মধ্যে জাপানকে টপকে চতুর্থ অর্থনীতি হচ্ছে ভারত নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা অপরাধ করলে শাস্তি পেতেই হবে: এসআরবি ডিজি যুদ্ধ বন্ধে ইউক্রেনের অনীহাই বড় বাধা: ক্রেমলিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও কমিটি গঠন স্থগিত লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক প্রচারণা যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার ৫

বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের পরিকল্পনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের বিষয়ে প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কাজ চলমান রয়েছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) জানিয়েছেন, খুব দ্রুতই বিষয়টি অনুমোদনের জন্য আগামী মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে। মন্ত্রিসভা থেকে অনুমোদন পাওয়া গেলে বর্তমান সরকারের মেয়াদকালেই সচিবালয় স্থানান্তরের মূল কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে অতীতে একটি মাস্টারপ্ল্যান ছিল, যার ভিত্তিতে নীতিগত কাজ ও প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছিল। এখন সেই ধারাবাহিকতায় আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উত্থাপিত হবে এবং অনুমোদন সাপেক্ষে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমান সচিবালয়ের স্থানসংকট ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে মন্ত্রী জানান, গাড়ি পার্কিং ও জায়গার অভাবে প্রায়ই নানা জটিলতা তৈরি হচ্ছে। অনেক মন্ত্রণালয়ের দপ্তর মূল ভবনের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রাখতে হচ্ছে। এছাড়া ১৯৬০-এর দশকে নির্মিত বর্তমান সচিবালয়ের বেশির ভাগ ভবনই বেশ পুরোনো হয়ে পড়েছে। ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে এসব ভবনের স্থায়ী বিকল্প খুঁজে বের করা জরুরি হয়ে পড়েছে।

সব দিক বিবেচনা করেই বর্তমান সরকারের মেয়াদকালেই সচিবালয় আগারগাঁওয়ে নতুন স্থানে স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করে জাকারিয়া তাহের বলেন, মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পেলে বর্তমান সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ ও স্থানান্তরের যাবতীয় কাজ সম্পন্ন করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের পরিকল্পনা

আপডেট সময় : ০৩:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬