ঢাকা ০১:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মহাশূন্যে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে, বিজ্ঞানীদের গবেষণা ইরানের বিরুদ্ধে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের বিহারের গঙ্গায় নৌকাডুবি: শিশুসহ নিহত ১৩ হুতিদের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সৌদি যুবরাজ সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন বুধবার দুপুর পর্যন্ত ৫ অঞ্চলে বজ্রবৃষ্টি, ১ নম্বর সতর্ক সংকেত

ইজারা বাতিল না হলে ১৯ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরে অনশনের হুমকি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সম্পাদিত ১৫ বছর মেয়াদি ইজারা চুক্তি বাতিল এবং চাকরির নিশ্চয়তার দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বন্দর শ্রমিকরা। আগামী ১৯শে অক্টোবরের মধ্যে সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো উদ্যোগ নেওয়া না হলে ওই দিন সকাল ৯টা থেকে বন্দরের ওয়ানস্টপ সার্ভিস সেন্টারের সামনে আমরণ অনশন শুরু করার ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বন্দরের কাস্টমস মোড় এলাকার ওয়ানস্টপ সার্ভিস সেন্টারের সামনে গণ-অনশন পালন করেন আন্দোলনকারীরা। জাতীয়তাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন। তবে বিকেল চারটা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলা হলেও দুপুর দুটো বাজতেই ওই স্থানে আন্দোলনকারীদের আর অবস্থান করতে দেখা যায়নি।

গণ-অনশনে অংশগ্রহণকারী নেতারা অভিযোগ করেন, বন্দর ব্যবহারকারী কিংবা শ্রমিকদের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা বন্দর ও শ্রমিক উভয়ের স্বার্থ নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন জানান, চুক্তি স্বাক্ষরের দিনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে সরকারের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে দুই দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো উদ্যোগ না পাওয়ায় তারা পূর্বঘোষণা অনুযায়ী এই শান্তিপূর্ণ গণ-অনশন পালন করছেন। উদ্ভূত পরিস্থিতি সমাধানে অবিলম্বে সরকারের সংশ্লিষ্ট পক্ষকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান আন্দোলনকারীরা।

উক্ত গণ-অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির ও মো. আব্দুল্লাহ আল মামুন, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাবেক সভাপতি তপন দত্ত, ডক শ্রমিক ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি মো. হারুন এবং চট্টগ্রাম বন্দর ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ইজারা বাতিল না হলে ১৯ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরে অনশনের হুমকি

আপডেট সময় : ০৯:৪০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬