ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে জামায়াত-পূজা কমিটির মতবিনিময় ইলহান ওমরের বাড়িতে মার্কিন অভিবাসন বিভাগের তল্লাশি সরকারবিরোধী চক্রান্তের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে আহসান মঞ্জিলের ৫ সিন্দুক: ৩টির রহস্য এখনো অমীমাংসিত ডেঙ্গুতে শিশুসহ ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ছাড়াল এক লাখ সৌদি আরবে ফ্লাইট বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে রিয়াদ দূতাবাস লোহাগাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও উৎসবের প্রস্তুতি নিয়ে মতবিনিময় এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড ও ভাতা

ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৯৩ জন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়ে ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা ৩০৩ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৯৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯৯ হাজার ২৭৫ জনে দাঁড়িয়েছে।

বিভাগভিত্তিক আক্রান্তের পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে এই সংখ্যা ১ হাজার ৩০ জন। এছাড়া চট্টগ্রামে ২৯৩ জন, খুলনায় ৩০৪ জন, বরিশালে ২৩৬ জন, রাজশাহীতে ১৬০ জন, রংপুরে ৮৪ জন, ময়মনসিংহে ৭০ জন এবং সিলেটে ১৬ জন আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকা জরুরি। জটিল কোনো উপসর্গ না থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে থেকেই চিকিৎসা নেওয়া সম্ভব। তবে তীব্র উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন তারা। বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতাকে প্রধান উপায় হিসেবে উল্লেখ করেছেন।

সাধারণত মশা কামড়ানোর কয়েক দিন পর ডেঙ্গুর প্রাথমিক লক্ষণগুলো দেখা দেয়। এর মধ্যে রয়েছে উচ্চ মাত্রার জ্বর, সারা শরীরে ব্যথা, মাথা ও চোখ ব্যথা, বমি এবং ক্ষুধা কমে যাওয়া। কারো কারো ক্ষেত্রে পাতলা পায়খানা, শরীর চুলকানো বা লালচে ফুসকুড়ি দেখা দিতে পারে। এছাড়া তীব্র পেটব্যথা, নাক দিয়ে রক্ত পড়া, বমির সঙ্গে রক্ত আসা, শ্বাসকষ্ট, বুক ব্যথা, অতিরিক্ত দুর্বলতা, খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণগুলোকে ডেঙ্গুর ভীতিকর উপসর্গ হিসেবে চিহ্নিত করেছেন চিকিৎসকরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৯৩ জন

আপডেট সময় : ০৬:৪৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬