ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইট ক্লাবে সাদ-সোহেল, তদন্তের ঘোষণা দিলেন বাফুফে সভাপতি তাবিথ সচিবালয়ে নিরাপত্তা ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে সরকারের ৯ সিদ্ধান্ত রাজধানীর টিকাটুলিতে দুই বাসের রেষারেষিতে প্রাণ হারালেন নারী চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের মার্কেটের আগুন ঝালকাঠিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে জামায়াত-পূজা কমিটির মতবিনিময় ইলহান ওমরের বাড়িতে মার্কিন অভিবাসন বিভাগের তল্লাশি সরকারবিরোধী চক্রান্তের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে আহসান মঞ্জিলের ৫ সিন্দুক: ৩টির রহস্য এখনো অমীমাংসিত ডেঙ্গুতে শিশুসহ ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ছাড়াল এক লাখ সৌদি আরবে ফ্লাইট বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৩

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা থামছেই না। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হামের উপসর্গে আরও সাতজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে রোববার (১১ অক্টোবর) বিকেলে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত শিশুর মধ্যে সর্বোচ্চ তিনজন সিলেটের বাসিন্দা। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগে একজন করে শিশু মারা গেছে। একই সময়ে শনাক্ত হওয়া ১ হাজার ২৭৩ জন নতুন রোগীর মধ্যে ৯৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত এবং ১ হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৬২ জন শিশুর প্রাণহানি ঘটেছে। এর মধ্যে রোগটি নিশ্চিত হওয়ার পর মারা গেছে ১০৪ জন শিশু এবং বাকি ১ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ২২ হাজার ৪২১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। আর এই সময়ের মধ্যে হামের উপসর্গ মিলেছে ২ লাখ ৫ হাজার ২৮ জন রোগীর শরীরে। পাশাপাশি আক্রান্তদের মধ্যে ১ লাখ ৮২ হাজার ৪৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়, যাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৩

আপডেট সময় : ০৫:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬