ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৩ সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানালেন প্রেসিডেন্ট দিল্লিতে বিক্ষোভের সময় ফের আটক আইসা সভাপতি নেহা বোরা সৌদি বিমানবন্দরে হুতি হামলা: ইয়েমেন অভিযানে যুক্ত হওয়ার ইঙ্গিত ট্রাম্পের যশোরে নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত, নিখোঁজ ১ হাসান মাহমুদের রেকর্ড হ্যাটট্রিকে ১০৬ রানের লিড পেল বাংলাদেশ সাংবাদিক কামরুজ্জামান বাবলুর নিরাপত্তা ও সুবিচারের দাবিতে মানববন্ধন খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, স্থগিত পিটিআই সরকারের কার্যক্রম খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করল পাকিস্তান তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

উত্তরায় মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যর বিচারিক প্যানেল এ আদেশ দেন। একইসঙ্গে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ঠা নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

মামলায় পুলিশ সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে আটজন গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন এবং বাকি ১৮ জন পলাতক।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই উত্তরা এলাকায় মুগ্ধসহ ১১ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় রাষ্ট্রপক্ষ পৃথক দুটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগে বলা হয়, ১৮ জুলাই উত্তরার ৩ নম্বর সেক্টরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের হাসপাতালে নিতে সহায়তার পাশাপাশি ছাত্র-জনতার মধ্যে পানি ও বিস্কুট বিতরণ করছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এ সময় তিনি গুলিবিদ্ধ হন এবং পরে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই দিন উত্তরায় জাহিদুজ্জামান তানভীন, শেখ ফাহমিন জাফর, মো. শাকিল হোসেন, মো. সাব্বির হোসেন ও সজিব সরকারকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া ওইদিন উত্তরায় একটি এপিসির (সাঁজোয়া যান) পেছনের চাকায় পিষ্ট করে উবারচালক মোখলেসুর রহমান দুর্জয়কে হত্যার অভিযোগও আনা হয়েছে।

দ্বিতীয় অভিযোগ অনুযায়ী, পরদিন অর্থাৎ ১৯ জুলাই উত্তরা এলাকায় রিদোয়ান শরীফ, মো. ছাব্বির ইসলাম, মো. আসাদুল্লাহ ও নাঈমা সুলতানাকে গুলি করে হত্যা করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

উত্তরায় মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ

আপডেট সময় : ০৩:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬