ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভৈরবে ট্রাক্টর উল্টে হেলপার কিশোরের মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, ৪ জন আইসিইউতে রিয়াদে হামলা: ঢাকা থেকে বাতিল ৮ ফ্লাইট, বিমানের সিদ্ধান্ত সোমবার গ্রে ফোনের দাপটে দেশীয় শিল্প ও রাজস্বের বড় ক্ষতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল বিক্রিয়া সম্পন্ন সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজার অভিবাসী নিজ দেশে ফেরত রিয়াদের বিমানবন্দর বন্ধের সময়সীমা বাড়ায় বিমানের ফ্লাইট স্থগিত জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়: প্রধানমন্ত্রী রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে নিয়োগ বঞ্চিতদের আমরণ অনশন

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পানামায় স্থানীয় সময় শুক্রবার সকালে ৭.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, পানামার দক্ষিণ প্রান্তের কাছে প্রত্যন্ত জনপদ পিতালোসা আরিবির প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এবং এটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর কিছুক্ষণ পর ইউএসজিএস জানায়, দেশটিতে ৬.৬ মাত্রার দ্বিতীয় আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পের তীব্র কম্পন রাজধানী পানামা সিটিতেও অনুভূত হয়েছে, যার ফলে ভবনগুলো কেঁপে ওঠে এবং আতঙ্কিত মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এই ঘটনাকে একটি ‘বড় ধরনের বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছেন।

এই ভূমিকম্পের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা পানামা, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, পেরু, নিকারাগুয়া, গুয়াতেমালা, এল সালভাদর ও মেক্সিকোর উপকূলের কিছু অংশে বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানার আশঙ্কায় সতর্কতা জারি করে। তবে শুক্রবার বিকেলের দিকে এই সতর্কতা তুলে নেওয়া হয়েছে।

এদিকে ভূমিকম্পের কারণে রাজধানী পানামা সিটির তোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করে এবং লোকজনকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শুক্রবার বিকেলের দিকে বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা

আপডেট সময় : ১০:১৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬