ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় ৬ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ কোম্পানীগঞ্জে স্থানীয় নির্বাচন ঘিরে তৎপর বিএনপি, দৌড়ঝাঁপে একাধিক প্রার্থী শিল্পকলায় গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চারজন শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপির তিন শীর্ষ নেতা ভুল হিসাব-নিকাশে ইয়েমেনের যুদ্ধে নতুন করে জড়িয়ে পড়লো সৌদি আরব যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষা ফাঁস: তদন্তে অগ্রাধিকার পাচ্ছে দুটি বিষয় এক বছরেও গাজায় শান্তি ফেরাতে ব্যর্থ ট্রাম্পের শান্তি বোর্ড রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ১২ অক্টোবর পর্যন্ত, স্থগিত বাংলাদেশের ৯ ফ্লাইট দেশের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মস্তিষ্কে টিউমার নিয়ে লড়াই, অভিনয়ে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের শুরুর দিকে মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। টানা আট মাস ধরে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন। বর্তমানে তিনি বাড়িতে পরিবারের সদস্য এবং পোষ্যদের সঙ্গেই সময় কাটাচ্ছেন।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তানিয়া বৃষ্টি জানান, আল্লাহর রহমতে আগের চেয়ে অনেক ভালো বোধ করছেন। তিনি বলেন, 'ছয় মাসের কেমোথেরাপির মধ্যে চার মাস কয়েক দিন আগে শেষ করেছি।' কেমোথেরাপির এই সাইকেল শেষ হওয়ার পর রিভিউ করা হবে। এরপর এমআরআইসহ প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করে টিউমারের বর্তমান অবস্থা যাচাই করা হবে বলে জানান তিনি।

অসুস্থতার কারণে চিকিৎসার অংশ হিসেবে তাকে কিছু ওষুধ খেতে হচ্ছে, যার ফলে ওজন কিছুটা বেড়েছে। এ বিষয়ে অভিনেত্রী বলেন, 'অনেকেই বলছেন, আগের চেয়ে আমার ওজন বেড়েছে। এটা মূলত দুটি সার্জারির কারণে। আর আমাকে এমন কিছু ওষুধ খেতে হয়, যে কারণে আমার ওজন বেড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক।'

দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে দূরে থাকলেও সহশিল্পী ও কলাকুশলীদের কথা সবসময় মনে রেখেছেন তানিয়া বৃষ্টি। তিনি বলেন, 'মিডিয়ার শিল্পী, সহশিল্পী, কলাকুশলীরা আমার একটা পরিবার, আমার জীবনের একটা অংশ। পুরো সময়ই আমার এই পরিবারকে মিস করি।' তিনি আরও জানান, অসুস্থতার সময়ে অনেকেই তার খোঁজখবর নিয়েছেন, তাকে দেখতে এসেছেন এবং তার কাজে ফেরার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন। এই সহমর্মিতা তাকে মানসিকভাবে সাহসের জোগান দিয়েছে।

অভিনয় মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে তানিয়া বৃষ্টি জানান, তিনি কাজে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত। চলতি মাসেই তিনি তার চেনা ভুবনে ফেরার আশা ব্যক্ত করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মস্তিষ্কে টিউমার নিয়ে লড়াই, অভিনয়ে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি

আপডেট সময় : ০৯:২৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬