ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হঠাৎ সংসদীয় দলের সভা ডেকেছেন তারেক রহমান দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শিক্ষক নেতা আজিজী নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই, কেউ ছাড় পাবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, বন্ধ বিমান চলাচল প্রশ্নফাঁস তদন্ত কমিটি বাতিল চাইলেন এনসিপি নেতা হাসনাত বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু মালয়েশিয়ায় বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজ ইহতেশামুল হক হিরা আধুনিকায়ন ও যোগ্য নেতৃত্বে রাষ্ট্রায়ত্ত কারখানা লাভজনক করা সম্ভব: রিজভী

রাতেই ঢাকায় আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় জ্বালানি নিয়ে রাশিয়া থেকে একটি বিমান ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানান, ইউরেনিয়ামবাহী বিমানটি সরাসরি না এসে ভারতে একটি বিরতি দিয়ে ঢাকায় পৌঁছাবে। বিমানবন্দরে পৌঁছানোর পর তা রূপপুর প্রকল্পে নেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় এই ইউরেনিয়ামের চালানটি রূপপুরে পৌঁছানো হবে।

প্রকল্পের জ্বালানি সরবরাহ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে মোট ৯টি ফ্লাইটে ইউরেনিয়ামের চালান দেশে আসবে। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য বাড়তি ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল আনা হবে। এই চালানগুলো রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবে।

উল্লেখ্য যে, ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানির প্রথম চালান দেশে এসেছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি সফলভাবে পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

রাতেই ঢাকায় আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

আপডেট সময় : ০৫:৫২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬